সিরাতুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শুক্রবার একযোগে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সকল থানা সমূহে সিরাতের উপর সকাল ১০টায় ‘ক গ্রুপের’ এবং বিকেল ৩টায় ‘গ গ্রুপের’ এ বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ঢাকা মহানগরী দক্ষিণের কয়েক হাজার জনশক্তি অংশগ্রহণ করে।
তিনি বলেন, সমৃদ্ধ রাষ্ট্র গঠনের আগে রাসূল সা. মানব গঠনে আত্মনিয়োগ করেছিলেন। যার ফলে আবু বকর, উমর, উসমান ও আলী রা. এর মতো মানুষেরা তৈরি হয়েছিলেন। রাসূল সা. তাদের মতো একদল যোগ্য লোক তৈরি করে সোনার মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। যারা বিশ্বজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সমর্থ্য হয়েছিলেন। আমরাও একইভাবে সেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি।
এদেশের মানুষের মাঝে কুরআনের শিক্ষা ও রাসূলের সুন্নাহ ছড়িয়ে দেয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণের জন্য যোগ্য ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। রাসূল সা. এর চেতনাকে আঁকড়ে ধরেই দেশকে সোনার বাংলায় পরিণত করা সম্ভব। আল্লাহর দ্বীন এই জমিনে বিজয়ী হলে দেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। কাজেই রাসূল সা. এর আদর্শের আলোকেই আমাদের জীবনকে গড়ে তুলতে হবে।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের জন্য নির্ধারিত বই ছিল ‘মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সা.’ ও ‘রাসূল সা. এর জীবন যাপন পদ্ধতি’ এবং ‘গ’ গ্রুপের জন্য নির্ধারিত বই ছিল ‘এ ডিভাইন স্টেট (মহানবী সা. এর জীবন ও শিক্ষা হতে) ও ‘রাসূল সা. এর জীবনযাপন পদ্ধতি’।
ক, খ ও গ তিনটি গ্রুপে বিভক্ত এই সিরাত পাঠ প্রতিযোগিতায় প্রতি গ্রুপে প্রথম স্থান অধিকারীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে আট হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারীকে সাত হাজার টাকা, চতুর্থ স্থান অধিকারীকে ছয় হাজার টাকা এবং পঞ্চম স্থান অধিকারীকে পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও আরো পাঁচজন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতা চলাকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ও দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মাওলানা ফরিদুল ইসলাম, অধ্যাপক নুরুন্নবী মানিক, জয়নাল আবেদীন, আব্দুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইনসহ জামায়াতের অন্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
এমআই





