জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর ২২জন নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতিসহ নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গ্রেফতার নির্যাতনকে হাতিয়ার বানিয়েছে আওয়ামী অবৈধ সরকার। তারই অংশ হিসেবে বরিশাল মহানগরী জামায়াত নেতৃবৃন্দের নামে অন্যায় ভাবে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হয়েছে। এ অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়ে চাঁদপুর শহর শাখা সভাপতিসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে অন্যায় গ্রেফতার সরকারের নিচু মানের মানষিতকতারই পরিচয় বহন করে। এভাবে গ্রেফতার করে নির্যাতন করে বাকশালী সরকারের শেষ রক্ষা হবে না।

নেতৃবৃন্দ হুশিয়ার করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে এমন বর্বর হামলা ও গ্রেফতার অব্যাহত রাখলে কর্মসূচি আর শান্তিপূর্ণ থাকবেনা। প্রতিরোধ আন্দোলনে রুপ নেবে। অবিলম্বে শিবির নেতা নজরুল ইসলাম মারুফসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। অন্যথায় বাকশালী আচরণের উপযুক্ত জবাব কিভাবে দিতে হয় তা ছাত্রশিবিরের তা ভাল ভাবেই জানা আছে।
নেতৃবৃন্দ ভবিষ্যতে এমন অন্যায় গ্রেফতার থেকে বিরত থাকতে এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানান।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





