লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন।
শনিবার (১৩ মার্চ) গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের পদ শূন্য হওয়ায় আসনটিতে উপনির্বাচন হচ্ছে। ১১ এপ্রিল এ আসনে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
এমবি





