বিএনপির যুগ্ম-মহাসচিব ও সুপ্রীম কোট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, উপজেলা নির্বাচনে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশনের নিরবতা ও সহিংসতা রোধে ব্যর্থতা পুরো জাতিকে হতাশ করেছে। অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিৎ।
রোববার দুপুরে বাংলাদেশ সুপ্রীমকোর্ট  আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে  তিনি এই দাবি করেন।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সহিংসতা, ভোট জালিয়াতি, ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে সে সব কেন্দ্রের ফলাফল বাতিল করতে হবে। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারের সহ সভাপতি এবিএম ওয়ালিউর রহমান,  মোহাম্মদ শাহজাদা, সহ সম্পাদক এবিএম রফিকুল ইসলাম তালুকদার রাজা প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)[/b]