খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,  মুক্তিযুদ্ধ ও মুজিব নগর সরকারকে প্রশ্নবিদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাটো করার জন্য বারবার তারেক রহমান আইএসআইয়ের পিসক্রিপশন অনুযায়ী অপ-প্রচার চালাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরী সেমিনার হলে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাইন্ডেশন (এজাহিকাফ) আয়োজিত “বঙ্গবন্ধু ও স্বাধীনতার আলোকে আমাদের সংস্কৃতি চর্চা” শীর্ষক আলোচনা ও সম্প্রতি দেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে অপ-প্রচারের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,  বারবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অপ্র-প্রচারকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। তার এ মিথ্যাচারের বন্ধ করতে না  পারলে এটা এক সময় সত্যিতে পরিণত হবে। এ জন্য আমি ভীত।
তিনি আরও বলেন, তারেক রহমানের এ মিথ্যাচার কেন বন্ধ করা যাচ্ছেনা। সরকারের একজন মন্ত্রী হিসেবে আমিও স্বীকার করছি আসলে কেন আমরা এটা বন্ধ করতে পারছিনা। তাই এর নেপথ্যে মূলত কারা? তাদেরকে বের করে এ অপ-প্রচার বন্ধ করতে হবে।
সাংবাদিকদের কঠোর সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, তারেক রহমান একজন ফেরারী আসামি তার কথা ফলাও করে দেশের সকল মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে। তাই তারেক রহমান মিথ্যাচার করে যে ধরনের অপরাধ করছে দেশের মিডিয়াও সে মিথ্যা প্রকাশ করে সমান অপরাধী।
সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ আব্দুল খালেকের  সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।
[b]ঢাকা, এমআর, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]