গ্রেফতারকৃত বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার স্ত্রী ও মেয়েকে সাক্ষাত করতে দেয়নি পুলিশ। তবে তার পোশাক ও ওষুধপত্র গ্রহণ করে পুলিশ।
রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে দেখা করতে আসেন তার স্ত্রী রাহাতা আরা বেগমসহ পরিবারের ছয়জন। কিন্তু ফখরুলের সঙ্গে পুলিশ তাদের দেখার করতে দেয়নি। পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।
সন্ধ্যায় গোয়েন্দা কার্যালয় ফটকে দেখা গেছে, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম, মেয়ে সুমি, মেয়ে জামাই আদনান, নাতি ঝুমার এবং ছাত্রদলের সাবেক সহ-সভাপতি একটি প্রাইভেট কারে গোয়েন্দা কার্যালয়ে আসেন। এর কিছুক্ষণ পরই তারা আবার বেড়িয়ে আসেন। পরে তারা বাসায় চলে যান।
গোয়েন্দা কার্যালয়ের সামনে মির্জা ফখরুলের খালাতো ভাই ডা. ফিরোজ জানান, তারা ফখরুলের সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন। কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। তারা ফখরুলের জন্য নিয়ে আসা পোশাক ও তার প্রয়োজনীয় ওষুধপত্র ভেতরে দিয়েছেন।
এমকে





