[b]যশোর:[/b] নির্বাচনকালীন সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মালোপাড়ায় হামলার ঘটনা ঘটেছে। এজন্য সকলের কাছে ক্ষমা চেয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
শুক্রবার দুপুরে যশোরের অভয়নগরের মালোপাড়া পরিদর্শনকালে স্থানীয় মন্দির প্রাঙ্গণে উপস্থিত লোকজনদের উদ্দেশে ক্ষমা চান তিনি। মেনন নির্বাচনকালীন সরকারের ডাক ও টেলিযোগযোগ মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
সংখ্যালঘুরা নিজভূমে কখনও পরবাসী হবে না উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি মন্ত্রী মেনন আরও বলেন,রামু,উখিয়া,সাতক্ষীরার পর যশোর,দিনাজপুর ও গাইবান্ধায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। হামলাকারীরা দেশের মানুষকে নির্বাচন থেকে দূরে রাখতে চেয়েছিল। কিন্তু সেটা করতে পারেনি। তারা খুন,জ্বালাওপোড়াও করে মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেছে।’
এসময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা,সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী,ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ ও বিমল বিশ্বাস,কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক প্রমুখ।
বিকেলে মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির নেতারা যশোরের বাঘারপাড়ার বাকড়িতে তেভাগা আন্দোলনের নেতা কমরেড অমলসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী স্মরণমেলায় যোগ দেন। এসময় তিনি অমল সেনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
রাজনীতি
নির্বাচনকালীন সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ:মেনন
নির্বাচনকালীন সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মালোপাড়ায় হামলার ঘটনা ঘটেছে। এজন্য সকলের কাছে ক্ষমা চেয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।





