বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ আবার সংবাদ সম্মেলন ডেকেছেন। তার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল জানান, মঙ্গলবার বিকাল ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে এই সংবাদ সম্মেলন হবে।
সারা দেশে গুম ও ক্রসফায়ারে হত্যাকাণ্ড এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলবেন বলে জানা গেছে।
সর্বশেষ ১৫ জানুয়ারি ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া। বিএনপির বর্জনের মধ্য দিয়ে ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর সেটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।
সেদিন তিনি নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং একই সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // ইএইচ/ এফএ[/b]