বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্তিষ্কের মানসিক চিকিৎসা করাবে বিএনপি।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে রাজনৈতিক ফেলু ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানান শাহ বলেন, প্রধানমন্ত্রী মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিচ্ছে। তার মস্তিস্কের মানসিক চিকিৎসা দরকার। আগামীতে ক্ষমতায় আসলে বিএনপিই শেখ হাসিনার মস্তিস্কের মানসিক চিকিৎসা করাবে। সে ক্ষেত্রে কোন দালালের প্রয়োজন হবে না।
ক্ষমতাসীন সরকারের আশ্রয়-প্রশ্রয়ে স্বাস্থ্যখাতে দিনের পর দিন দুর্নীতি বেড়ে চলছে। বেসরকারি হাসপাতালগুলোর পরিবেশ ভাল থাকলেও সরকারি হাসপাতালগুলোতে দালালের দৌড়াত্ম বেড়েই চলেছে। এ থেকে জনসাধারণকে পরিত্রাণ দিতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।
সভায় সভাপত্বি করেন, সংগঠনের সভাপতি এলিজা শারমিন।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





