গুলশানে আমার চেয়েও তাবিথের পোস্টার বেশি। এতেই প্রমাণ হয় লেভেল প্লেয়িং ফিল্ড একই আছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল একথা বলেন।
আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বলেন, “একজন সংসদ সদস্য আমাকে ফোন করে জানিয়েছেন গুলশান এলাকায় নাকি আমার পোস্টার কম এবং তাবিথের পোস্টার বেশি। এতেই প্রমাণ হয়, এখানে লেভেল প্লেয়িং ফিল্ড আছে।”
আতিকুল ইসলাম বলেন, “আমি প্রতিপক্ষকে অনুরোধ করবো আসুন আমরা অংশগ্রহণমূলক নির্বাচন করি। ইসির প্রতি আমার অনুরোধ নির্ভয়ে যেন ভোটাররা কেন্দ্রে আসতে পারে সে ধরনের পরিবেশ তৈরি করুন। আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সাপোর্ট দিতে চাই।”
প্রীতি ম্যাচে অংশ নেওয়ার পর আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল বলেন, “আমি জয়ী হলে দায়িত্ব নিলে খেলার মাঠগুলো পুনুরুদ্ধার করবোই। এটির কোনও বিকল্প নাই।”
এমবি





