গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরীকে জাতির ‘কুলাঙ্গার সন্তান’ বলে আখ্যা দিয়েছেন নৌ-মন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, আমরা যখন বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের একত্রিত করে মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চ গঠন করে মক্তিযুদ্ধের ভিত্তিতে একটি রাজনৈতিক প্লাটফর্ম তৈরি করছি। ঠিক এমন সময়ে জাতির কয়েকজন ‘কুলাঙ্গার সন্তান’ একত্রিত হয়ে শহীদ মিনারে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। এদের মধ্যে একজন গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের জাতীয় নির্বাহী কাউন্সিলের জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কিছুদিন আগে এই জাফরুল্লাহ শহীদ মিনারে দাঁড়িয়ে, একাত্তরে দেশ বিরোধী ভুমিকার জন্য জামায়েত ইসলামকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে বলেছিলেন, জামায়েত ইসলামের পূর্ব পুরুষেরা মুক্তি যুদ্ধের সময় যে অন্যায় করেছে, দেশ বিরোধীতা করেছে, এর জন্য ক্ষমা চাইতে হবে। মুক্তিযোদ্ধাদের কবর জেয়ারত করতে হবে।

শাহজাহান খান বলেন, জাফরুল্লার এই পরামর্শের উদ্দেশ্য, কোন সৎ উদ্দেশ্য নয়, এই উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধংস করা। আর আমরা তখন এই প্লাটফর্মে মুক্তিযুদ্ধের সৈনিকেরা এগিয়ে আসছিলাম তখন উনি লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিলেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে শাজাহান খান বলেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য ‘উন্মাদ’ হয়ে গেছেন। পাকিস্তানি গোয়েন্দা বাহিনী, আই এস ও মোসাদের সাথে যোগাযোগ করে ষড়যন্ত্র হচ্ছে। খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য ইবলিশের সাথেও হাত মিলাতে দ্বিধা বোধ করবে না।

মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যন মেজর জেনারেল (অব) হেলাল মুর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রী আশরাফুল ইলাম, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংগঠনের সহ-সভাপতি ইসমত কবির গামা।

ইআর/এমআইএস