বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত জনকে অপহরণ করে নৃশংসভাবে খুন করার ঘটনায় একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।
রোববার সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য কারামুক্ত নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় (নারায়ণগঞ্জের সাত খুন) প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় এ পর্যন্ত যতগুলো পদক্ষেপ নেয়া হয়েছে তা সন্তোষজনক নয়।’
মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১৪ মে খালেদা জিয়া নারায়ণগঞ্জে যাওয়ার কর্মসূচি ঠিক করেছেন। একই দিন প্রধানমন্ত্রীও সেখানে কর্মসূচি দিয়েছেন। খালেদা জিয়ার কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল সেটা জেনেশেুনেই তিনি (প্রধানমন্ত্রী) কর্মসূচি দিরেয়ছেন। এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘র‌্যাব প্রশ্নবিদ্ধ, র‌্যাবের প্রয়োজনীয়তা আছে কিনা সেটাও ভেবে দেখার বিষয়।’
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ১১মে(টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]