নৃশংসতার ক্ষেত্রে ইতিহাসে হিটলারের পরে জিয়ার অবস্থান বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

কামরুল বলেন, আমরা মৃত জিয়ার ব্যাপারে কোনো মিথ্যাচার করছি না। তবে হিটলারের পর পৃথিবীর ইহিতাসে এমন রক্তে রাঙা হাত কোনো রাষ্ট্রপতির নেই।

৩০ শে আগস্ট বিএনপির কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, ৩০ আগস্ট আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি। হঠাৎ করে কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। অযথা হানাহানির চেষ্টা করবেন না। আপনাদের প্রতি বিনীত আবেদন, আপনারা ওইদিনের কর্মসূচি প্রত্যাহার করুন।

তিনি আরও বলেন, আপনাদের যদি সংঘাত, সন্ত্রাস ও ঝগড়ার ইচ্ছা না থাকে তবে ওইদিনের কর্মসূচি প্রত্যাহার করুন। ওইদিন ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল আসবে। সেখানে কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জাবাব দেয়া হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম এমপি, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

ঢাকা, এমআর, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ, এআর