বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
সুষমা স্বরাজের আমন্ত্রণে বেগম খালেদা জিয়া শুক্রবার সকাল ১০ টা ১৫ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁতে সাক্ষাতে মিলিত হবেন।
চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান টাইমনিউজকে এ তথ্য নিশ্চত করেছেন।
সাক্ষাতে বর্তমান বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ও দু’দেশের দ্বিপাক্ষিক আলোচনা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৫ জুন ৩দিনের এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এই সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাস্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
ঢাকা, এমএইচ, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম)





