সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুরেশ্বর পীরের অনুসারীরা শরীয়তপুর জেলার চার উপজেলায় ৩০টি গ্রামে শনিবার ঈদুল আজহা পালন করবেন।

সুরেশ্বর দরবার শরীফে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রায় ১০ হাজার ভক্ত ও মুরিদান এ ঈদে অংশগ্রহণ করবেন।

সুরেশ্বর দরবার শরীফের মুত্তায়ালী ইকবাল নুরী জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় শত বছর যাবৎ সুরেশ্বর পীরের দরবারে সকল ভক্ত ও তাদের মুরিদানেরা একই নিয়মে ঈদ উৎসব পালন করে আসছেন।

নড়িয়া উপজেলার সুরেশ্বর, চণ্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নিথিরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রাম সহ প্রায় ৩০টি গ্রামের অন্তত এক হাজার পরিবারে ১০ হাজারের ও বেশি নারী-পুরুষ শনিবার সকাল সাড়ে ৯টায় ঈদুল আজহার 0জামাত আদায় করবেন। সুরেশ্বর দরবার শরীফের ঈদ জামাতে ঈমামতি করবেন সৈয়দ কামাল নূরী।

জেএ