বৃহস্পতিবার দ্বিতীয় দিনে এসে সিস্টিন চ্যাপেলের ওপরে থাকা চিমনি দিয়ে বের হওয়া ঘন সাদা ধোঁয়ার মাধ্যমেই নতুন পোপকে খুঁজে নেয়া হয়।
এর আগে, এ দিন সকালে দু’ দফা ভোটাভুটির পরও কালো ধোঁয়া বের হয় চিমনি দিয়ে। তাই এ দিন আবারো ভোটের প্রক্রিয়া শুরু হয়।
পোপ নির্বাচনের প্রথা অনুযায়ী কনক্লেভের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন চারবার ভোট দেন কার্ডিনালরা।
এবারের কনক্লেভের মাধ্যমে ২৬৭তম পোপ নির্বাচিত হলেন। এ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ৭০টি দেশের ১৩৩ জন কার্ডিনাল। যে কার্ডিনালদের বয়স ৮০ বছরের নিচে, প্রথা অনুযায়ী তারাই কেবল নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেন। নির্বাচনের সময় তাদের কঠোর গোপনীয়তা মেনে চলতে হয়। সূত্র : দ্য গার্ডিয়ান
এমএম