বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইওর পদ ছাড়ার ঘোষণা দেন ৫৪ বছর বয়সী সুসান ওজস্কি। পোস্টে সুসান লিখেন, তিনি এখন পরিবার, নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে চান।

২০১৪ সালে তিনি এই পদে যোগ দিয়েছিলেন। তার আগে দীর্ঘদিন ধরে সুসান গুগলের বিজ্ঞাপন ও বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নীল মোহন যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ২০০৮ সালে গুগলে যোগদান করেন। এরপর ২০১৫ সাল থেকে নীল মোহন ইউটিউবের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা (সিপিও) হিসেবে কর্মরত রয়েছেন।

২০০৭ সালে কিনে নেওয়া মোহন গুগলেরই আরেক প্রতিষ্ঠান ডাবলক্লিকে প্রায় ৬ বছর কাজ করেছেন। এ ছাড়া তিনি দীর্ঘ ৮ বছর গুগলের ডিসপ্লে অ্যান্ড ভিডিও অ্যাডভারটাইজিংয়ের সিনিয়র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

নীল মোহনের বয়স ৪৯ বছর। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন তিনি বলে জানিয়েছে এনডিটিভি।

এনএইচ