জনসাধারণের নিরাপত্তার কারণে বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ ঘোষিত সত্বেও পণ্য ডেলিভারিতে ড্রোন পরীক্ষা করার আবেদন করেছে অ্যামাজন ডটকম। ক্রেতাদের সুবিধার দোহাই দিয়ে ড্রোনবিষয়ে মার্কিন সরকারের নতুন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় প্রতিষ্ঠানটি।

বিভিন্ন কারণেই খারাপ সময় পার করছে অ্যামাজন ডটকম। বাচ্চাদের ব্যবহার করা গেইমস নিয়ে ক্রেতাদের বাড়তি বিল করায় ফেডারেল ট্রেড কমিশন মামলা করেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এছাড়াও ‘আওস্যাট’ নামে একটি প্রকাশক প্রতিষ্ঠানের সাথেও আইনী লড়াই চলছে অ্যামাজনের। এরই মধ্যে অ্যামাজন এই আবেদন করল।

ড্রোনবিষয়ক নতুন এক প্রজ্ঞাপণে মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রোনের সকল প্রকার বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে এফডিএ। তবে ভোক্তাদের ‘অসম্ভব সুবিধা’র কথা বিবেচনা করে আইনটি থেকে তাদের অব্যাহতি দেয়া উচিৎ, দাবী অ্যামাজনের।

মার্কিন যুক্তরাষ্ট্রেই ড্রোনগুলো ব্যবহারে বেশী আগ্রহী অ্যামাজন। তবে শেষ পর্যন্ত অনুমতি পাওয়া না গেলে অন্য কোনো দেশে হয়তো ড্রোনগুলো ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। সূত্র: নিউ ইর্য়ক টাইমস।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই