বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করে।
এবার নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার ওপর আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে রুশ প্রশাসন।
এছারা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও পেন্টাগনের কর্মকর্তারা।
তাদের সবার ওপরই রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়। এতে তারা কখনো আর রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
মার্ক জাকারবার্গ এবং কমলা হ্যারিস ছাড়াও আরও ২৭ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
গত ২২ মার্চ ফেসবুক ও ইনস্টাগ্রামের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া।
ফেসবুককে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার একটি আদালত। এর এক মাসের মধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতার ওপর নিষেধাজ্ঞা এল।
এইচএন





