আগামী শনিবার থেকে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে তিন দিনব্যাপী আইসিটি মেলা শুরু হচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সকাল সাড়ে ৯টায় রাজধানীর ২৭ ধানমন্ডিতে স্কুলের প্রধান ক্যাম্পাসে ৪র্থ জাতীয় আইসিটি মেলা-২০১৪ এর উদ্বোধন করবেন।
আইসিটি লেখক এবং সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিন ইউ. সরকার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অপরদিকে সমাপনী দিন সোমবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্বব্যাংকের আইসিটি কনসালটেন্ট অজিত কুমার সরকার।
মেলায় জাতীয় ও আন্তর্জাতিক উভয় পাঠ্যসূচি থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ইভেন্টে অংশগ্রহণ করবে।
মেলায় আইটি বিশেষজ্ঞদের অংশগ্রহণে তিনদিনই থাকবে কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়াম।
ঢাকা,১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





