চালকবিহীন গাড়ি তৈরি করতে যাচ্ছে গুগল। এই গাড়িতে থাকবে না কোনো স্টিয়ারিং কিংবা প্যাডেল। চলার ও থামার জন্য থাকবে সুইচ। ‘স্টার্ট’ সুইচে চাপ দিলে চলতে শুরু করবে গাড়ি। থামার জন্য চাপতে হবে ‘স্টপ’ সুইচ।
তবে অন্যান্য গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর তৈরি করা গাড়ির আদলে নয় বরং নিজেদের উদ্ভাবিত নকশা অনুসারে গুগল এই গাড়ি তৈরি করতে যাচ্ছে।
গুগলের অঙ্গ প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ক্যালিফোর্নিয়ায় একটি সম্মেলনে মঙ্গলবার গাড়ি তৈরির বিষয়টি জানান।
মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করার চিন্তা থেকেই এই গাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে গুগলের সেলফ ড্রাইভিং প্রকল্পের পরিচালক ক্রিস আর্মসন বলেন, ‘আমরা এই যানবাহনটি তৈরির ব্যাপারে ভীষণ উত্তেজিত। এর মাধ্যমে গাড়ি চালানোর কৌশল শেখার মতো বিষয় এড়ানো সম্ভব হবে।’
তবে অনেক গবেষক চালকবিহীন গাড়িতে কী কী সমস্যা তৈরি হতে পারে সে বিষয়ে গবেষণা করছেন। মানুষ যদি চালকবিহীন গাড়িতে দীর্ঘ পথ অতিক্রম করতে চান তাহলে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও খারাপ হতে পারে বলে ধারণা করছেন তারা।
নতুন এই গাড়িটি কেমন হবে সে ব্যাপারে জানতে গুগলের গোপন এই প্রকল্পে কাজ করা দলের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন বিবিসি প্রতিনিধি। বিবিসির তথ্য অনুসারে দুই জনের বসার উপযোগী গাড়িটি অনেকটা কার্টুনে দেখানো গাড়ির মতোই হবে। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে চলবে গাড়িটি। গাড়িটি বৈদ্যুতিকভাবে চার্জ গ্রহণ করে চলবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়িটিতে চলার ও থামার জন্য সুইচ থাকলেও কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই।
এই গাড়িটির মাধ্যমে যারা গাড়ি চালাতে জানেন না তারা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন।
এক বছরের মধ্যেই গাড়িটির কাজ শেষ হবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
চালকবিহীন গাড়ি বানাবে গুগল
চালকবিহীন গাড়ি তৈরি করতে যাচ্ছে গুগল। এই গাড়িতে থাকবে না কোনো স্টিয়ারিং কিংবা প্যাডেল। চলার ও থামার জন্য থাকবে সুইচ। ‘স্টার্ট’ সুইচে চাপ দিলে চলতে শুরু করবে গাড়ি। থামার জন্য চাপতে হবে ‘স্টপ’ সুইচ। তবে অন্যান্য গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর তৈরি করা গাড়ির আদলে নয়
এআইয়ের গতি নিয়ে উদ্বেগে গুগল ডিপমাইন্ড ইঞ্জিনিয়ারের পদত্যাগ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর উন্নয়ন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে, এই আশঙ্কায় গুগল ডিপমাইন্ডের এক ইঞ্জিনিয়ার পদত্যাগ করেছেন। নিউজিল্যান্ডের অকল্যান্ডে কর্মরত রবার্ট ও’ক্যালাহান জানিয়েছেন, এআইকে আরও সস্তা এবং দ্রুত করার কাজে যুক্ত থাকা নিয়ে তিনি ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
আছে ‘পিপল কার্ড’ সুবিধা গুগলে নিজের পরিচয় দেখাবেন যেভাবে
গুগলে নিজের নাম লিখে সার্চ করলে সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল, বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত তথ্য কিংবা অন্যান্য অনলাইন পরিচয় সামনে আসে। তবে চাইলে গুগল সার্চে নিজের পরিচয় আরও গোছানোভাবে তুলে ধরা যায়। এ জন্য গুগলের ‘পিপল কার্ড’ বা ব্যক্তিগত পরিচয় কার্ড সুবিধা ব্যবহার করা যেতে পারে।
দেশে বিনিয়োগে আগ্রহী গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
গুগল-মেটা-টিকটকের কাছ থেকে কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার সরেজমিনে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত দেশের প্রথম হাইটেক পার্ক কালিয়াকৈর হাইটেক পার্ক পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
প্রতিশ্রুত সময় পেরিয়েও নতুন এআই মডেল আনতে পারেনি গুগল, বাড়ছে জল্পনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতা যখন ক্রমেই তীব্র হচ্ছে, তখন প্রতিশ্রুত সময় পেরিয়ে গেলেও বহুল প্রতীক্ষিত নতুন এআই মডেল উন্মোচন করতে পারেনি গুগল। ফলে প্রযুক্তি অঙ্গনে মডেলটির প্রকাশ বিলম্ব নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
গুগলের নতুন পিক্সেল ফোন আসছে কবে?
নতুন পিক্সেল স্মার্টফোন উন্মোচনের দিনক্ষণ ঘোষণা করেছে গুগল। আগামী ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির ‘মেড বাই গুগল’ আয়োজন। সেখানেই নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন উন্মোচনের সম্ভাবনা রয়েছে।















