২০ দলীয় জোট ও বিএনপিকে বাঁচাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার প্রতি আহবান।
মাননীয়া বেগম জিয়া আপনি কি জানেন আপনার পাশে যারা শুভাকাংখী হিসেবে নীতিনির্ধারক সেজে বসে আছে তারা কারা? আদৌ তাদের ষড়যন্ত্রের কারণে আপনার ও ২০ দলের আন্দোলন সফল হবে না। কারণ সরকারি দলের নেতাদের সাথে তাদের চুক্তি হয়ে গেছে এবং তারা টাকার বিনিময়ে বিক্রিও হয়ে গেছেন। প্রমাণ স্বরুপ কয়েকটি কথা বলছি।
১. আপনি ২৭ তারিখ অবশ্যই গাজীপুর যাবেন বলেছিলেন এবং যেখানে বাধা দেয়া হবে সেখানেই সমাবেশের ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু অল্প সময়ের ব্যবধানে তারা আপনার কাছে বললেন যে ম্যাডাম প্রথমেই ১৪৪ ধারা ভাঙতে গেলে মারামারি হবে লোকজন সবাই গ্রেফতার হয়ে যাবে এতে চূড়ান্ত আন্দোলন হুমকির মুখে পড়বে। এরপর আপনার দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা দিলেন এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ পালন করা হবে।
২. গতকাল আপনার ২৭ তারিখ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার কথা ছিল সন্ধ্যায়। কিন্তু কার পরামর্শে আপনি বক্তব্য রাখলেন না। সে সম্পর্কে আপনি কিছুতেই জানেন না। মূল ঘটনা হলো বিকেলে আপনার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, আপনার উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবিহ উদ্দিন আহমদ গুলশানের একটি বাসায় বৈঠক হয় সেখানে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী আপনার দলের মহাসচিব আগামীকালের (সোমবার) হরতাল কর্মসূচী ঘোষণা করেন। সেখানে কেন ২০ দলের প্রধান শরিক জামায়াত এবং অন্যান্য শরীকদের কেউ ছিলেন না। নামকা ওয়াস্তে কয়েকজনকে নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেই ঘোষণা দিলেন। আর আপনার কাছে বললেন- ম্যাডাম আমরা বক্তব্যগুলি গুছিয়ে নিচ্ছি আপনি একটু দেরি করে আসেন।
৩. আপনার উপদেষ্টা শেখ সেলিমের বিয়াই ইকবাল হাসান মাহমুদ টকু জনতা ব্যাংক থেকে মাত্র ১২০০ কোটি টাকা লোন পেয়েছেন কেন ? আপনি হয়ত জানেন না। সেটা হল আপনার দলের নেতাদের কেনার জন্য। আপনার ছেলে জনাব তারেক রহমানের কাছেও এই উপদেষ্টা গুড বুকের লিস্টে রয়েছেন। কারণ প্রতি মাসে আপনার ছেলের জন্য আওয়ামী লীগের দেয়া এই লোন থেকে একটা বাজেট রয়েছে যা লন্ডনে পাঠানো হয়।
৪. এই সমস্ত চাটুকার নেতাদের পরিকল্পনা যে ৫ জানুয়ারিও তারা আপনাকে ঘর থেকে বের করবে না। এমনকি আপনি গ্রেফতার হলেও তাদের কর্মসূচী বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনাই ৯০ ভাগ। আপনার দল ও জোট বাঁচাতে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। যেভাবে আপনি ওয়ান ইলেভেনের সময় মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে সময়ের সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। তাই এখন সময় এসেছে চাটুকারদের শায়েস্তা করার তাছাড়া কোনদিন আপনার দল ও জোটের আন্দোলন সফল হবে না।
আন্দোলন নামক লক্ষটাকার বাগানটি আপনার পোষা ছাগলরাই খেয়ে ফেলছে।
জেএ





