প্রবাদে রয়েছে, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। এটা কিন্তু রূপ–কথা মাত্র তবে এমন টাই হলো। বেচারা হয়তো এমন কিছু মাথায় রেখে এসেছিলেন।

চুরি করতে গিয়ে ধরা না পড়ার নজির থাকলেও এখানে ঘটেছে ঠিক উল্টো। তিন নারী একসঙ্গে চুরি করতে গেলেন একটি বেবি শপে।

তবে এ কাজে সফল না হয়ে একজন ‘বেবি স্ট্রলার’ চুরির করার সময় ভুল করে তার শিশুকেই ফেলে রেখে চলে আসলেন দোকানে। চুরির এই পুরো দৃশ্য ধরা পড়েছে দোকানের সিসিটিভি ফুটেজে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সির মিডলটাউনের ‘বাম্বি বেবি’ (বাচ্চাদের ব্যবহারের জিনিসপত্র বিক্রি করে) শপে একসঙ্গে প্রবেশ করেন তিন নারী। তাদের মধ্যে দুজন দোকানের কর্মচারীকে ব্যস্ত রাখেন এবং একজন দোকানের বাইরে থেকে একটি স্ট্রলার (বাচ্চাদের জন্য বিশেষ চেয়ার) নিয়ে চলে যান।

পরে ‘বাম্বি বেবি’ শপ তাদের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে। যাতে দেখা যায়, ওই নারী স্ট্রলার ভাজ করে তা নিয়ে বের হয়ে যান। তবে তার শিশু সন্তান সেখানেই রয়ে যায়।

সিবিএস নিউজ জানিয়েছে, দোকান থেকে বের হয়ে যাওয়ার প্রায় ছয় মিনিট পর এক নারী ফিরে আসেন ওই শিশুর জন্য।

দোকান মালিক ইনেলিও অর্টেজ বলেন, আমার খুব খারাপ লেগেছে যে, কেউ নিজের সন্তানের চেয়ে চুরি করাকে বেশি গুরুত্ব দিয়েছে।

‘কারো যদি জীবন চালাতে চুরি করার দরকার পড়ে তবে সেটা তার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে আমার কোনো কথা নেই।

কিন্তু এই কাজে সন্তানকে নিয়ে আসা আমাকে প্রভাবিত করেছে। আর এ কারণেই আমি ভিডিওটি শেয়ার করেছি’, বলেন দোকান মালিক ইনেলিও অর্টেজ।

এএস