বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অস্ত্র ব্যবসায়ী ও বিজনেস টাইকুন ড. মূসা বিন শমশের তার নিজের সম্পর্কে জানাতে যাচ্ছেন দেশবাসীকে। আর তাই তিনি প্রকাশ করতে যাচ্ছেন তার আত্মজীবনীমূলক বই 'প্রিন্স মূসা : আধুনিক সভ্যতার মূর্ত প্রতীক ও রহস্যের বরপুত্র'।
আত্মজীবনীমূলক এই বইটির সংকলন ও রচনায় রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ড. কণিকা বন্দ্যোপাধ্যায়। প্রকাশনা সংস্থা আলোকিত বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে রহস্যমানব প্রিন্স মূসাকে নিয়ে লেখা এ বইটির সম্পাদনা পরিষদে রয়েছেন আব্দুল বাকী চৌধুরী নবাব, মোহাম্মদ সিরাজ উদ্দিন, আলম ইবনে হাই, সৈয়দ ওবায়েদ উল্লাহ ও চিরঞ্জীব চৌধুরী।
১১২ পৃষ্ঠার এ বইটিতে পাঠক বাংলাদেশের জনশক্তি রপ্তানির প্রবাদ পুরুষ ড. মূসা বিন শমশেরের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানান দিক জানার পাশাপাশি দেখার সুযোগ পাবেন বিশ্ব বরেণ্য ব্যক্তিদের সঙ্গে তার রহস্যঘেরা বেশ কিছু দুর্লভচিত্র।
বইটির প্রচ্ছদ করেছেন চারুশিল্পী মোহাম্মদ আসিফ। উল্লেখ্য, এশিয়ার অন্যতম সম্পদশালী ও ক্ষমতাবান ড. মূসা বিন শমশেরের রাজসিক জীবন ও লাইফ-স্টাইলের কারণে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, নেলসন ম্যান্ডেলা, ডেভিড ফ্রস্টের মত বিশ্ব বরেণ্য ব্যক্তিরা তাকে প্রিন্স উপাধি প্রদান করেন। বিশ্বের নানা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে ড.মূসা তুলে ধরেছেন বাংলাদেশকে। বিস্তারিত জানতে: www.princemoosa.com.
এমএ





