সমাবর্তনের গাউন পরিয়ে রিকশাচালককে স্যালুট দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। ছবিটি দ্রুতই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবির দু'জনকে বাবা-ছেলে পরিচয় দিয়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেন। একজনের স্ট্যাটাস ছিল এরকম, 'এটি কনভোকেশনের সেরা ও শ্রেষ্ঠ ছবি। নিশ্চিত সে পৃথিবীর সব থেকে সুখী পিতা, নিজে রিকশা চালিয়ে সন্তানকে পড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। স্যালুট গর্বিত পিতা ও তাঁর সন্তান কে।'
কিন্তু আসলেই কি তারা বাবা-ছেলে? জবাবটা নিজেই দিয়েছেন ভাইরাল হওয়া ছবির গ্র্যাজুয়েট লিটন মোস্তাফিজ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমরা বন্ধুরা মিলে অনেক ছবি তুলছিলাম। হঠাৎ দেখি পাশে রিকেশাওয়ালা চাচা আমার দিকে মায়াবী চোখে তাকিয়ে আছেন। আমি এগিয়ে গিয়ে তার গায়ে আমার গাউন পরিয়ে দেই। এ সময় কয়েকটি ছবি তোলা হয়। ভাইরাল কিংবা বাহবা পাওয়ার জন্য ছবি তুলিনি। আমার বাবাও একজন কৃষক। শ্রমজীবীদের কষ্ট আমাকে নাড়া দেয়। তাদের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। যিনি ছবি তুলেছিলেন তার পেজে পোস্ট দেওয়ার পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবি নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হয় তখন আমি ফেসবুকে আমার বক্তব্য তুলে ধরি।
তার ফেসবুক স্ট্যাটাসটি ছিল এরকম...
'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে এ ছবির একটি বিশেষ অংশ গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছবির ঐ অংশটি সম্ভবত বিভিন্ন গ্রুপ হয়ে ব্যক্তি থেকে আরম্ভ করে জাতীয় পর্যায়ের গণমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফটোগ্রাফার শাহরিয়ার সোহাগ গতকাল অপরাজেয় বাংলার সামনে থেকে এ ছবিটি তোলেন। রিকশায় যিনি বসে আছেন তিনি আমাদের গর্বিত একটি অংশ। মনেই হয়নি সে মুহূর্তে তিনি অন্য একটি অংশ। পৃথিবীর আর সব বাবার মতো এ বাবার চোখেও আমি স্বপ্ন খুঁজে পাই। মোটেও মনে হয় নি তার গায়ের ঘাম লাগলে দুর্গন্ধী হয়ে উঠবে আমার গাউন। এমন ঘামের চর্মশরীরে বেড়ে ওঠা আমার। আমি বিশ্বাস করি পৃথিবীর চাকা এ 'পিতা'দের ঘামে ও দমে ঘোরে।
আমরা যখন খুব আনন্দ করছিলাম তখন তিনি আনমনা নজরে আমাদের দিকে তাকিয়ে থাকেন। বিষয়টি আমি বুঝে 'পিতা'কে ডাক দেয়। তিনি সাড়া দেন। আমি আমার গাউন, হুড খুলে 'পিতা'কে পরিয়ে দেই। তারপর ছবি তোলা হয়। একজন গর্বিত গ্রাজুয়েট মনে হচ্ছিলো তখন আমার। এঁদের রক্ত ঘামানো অর্থেই আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরেছি। এ 'পিতা'র পোশাক দেখে স্যালুট না করে পারি নি। এ ছবি তুলে রাতেই ফেইসবুকে পোস্ট করেন ফটোগ্রাফার। ছবিটি ভাইরাল হলে দেখা যায় অনেকেই আমাকে ভুল বুঝছেন। বিভিন্ন গণমাধ্যমে ছবিটি নিউজ হয়ে গেছে। দুঃখিত আমি যে মুখ ঘোলা করার জন্য তবুও বলি, এসব মানুষের মাথা খালি বলেই আমাদের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুড! যাঁরা ভুল বুঝেছেন আমি তাঁদের কাছে ক্ষমা চাচ্ছি ফটোগ্রাফারের হয়ে। এসব মানুষেরা আমাদের সত্যিকার বাবা-ই। কারণ আমি নিজেও কৃষকের লাঙলের ফালা বেয়ে উঠে এসেছি...'
মীর্জা মসিউজ্জামান : ভয়াবহতা ও উদ্বেগজনক রূপ ধারণ করেছে দেশের সার্বিক ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীর গণ্ডি পেরিয়ে এডিস মশাবাহিত এই রোগটি এখন মারাত্মক থাবা বসিয়েছে মফস্বল থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই সারাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশের বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। মীর্জা মসিউজ্জামান : বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ আবারও বেড়েছে। বিভিন্ন সময়ে পুনঃতফসিল, পুনর্গঠন ও অন্যান্য নীতিগত সুবিধা দেওয়ার পরও ঋণ আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় জুন ২০২৬ শেষে ব্যাংক খাতে শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৬ লাখ কোটি টাকা। মীর্জা মসিউজ্জামান: এক সময় প্রযুক্তিকে কল্পবিজ্ঞানের বিষয় মনে করা হতো, অথচ বর্তমানে সেটিই রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই-শুধু মানুষের লেখা, ছবি বা তথ্য বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ নেই, প্রশাসনিক সিদ্ধান্ত, নাগরিকসেবা, স্বাস্থ্যসেবা, কর আদায়, সরকারি ক্রয়, প্রকল্প মূল্যায়ন, আইন প্রয়োগ এমনকি জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল ক্ষেত্রেও এর ব্যবহার দ্রুত বাড়ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির কূটনৈতিক তৎপরতা চলছে বেশ কিছুদিন ধরে। দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাব্য তারিখ, আলোচ্যসূচি ও সফরের প্রস্তুতি নিয়ে দুই দেশের মধ্যে একাধিক দফায় যোগাযোগও হয়েছে। এমনকি সম্ভাব্য সময়ও প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তবে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ৫ আগস্টের সংবাদ সম্মেলনের পর সেই প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। এখনো কাটেনি সফর নিয়ে অনিশ্চয়তা।Sidebar
এই সম্পর্কিত আরো খবর
১৪ দিনেই রেকর্ড ৫২ মৃত্যু সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি
একনেক সভা কী, কীভাবে কাজ করে
ঝুঁকিতে মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ ছাড়ের নীতিতে ছারখার ব্যাংক খাত
সরকারি সেবায় এআইয়ের ব্যবহার, প্রশ্ন কর্মসংস্থান ও তথ্যের নিরাপত্তায়!
শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত তারেকের দিল্লি সফর
সর্বশেষ সংবাদ
ডাকসুর তিন কাণ্ডে ৩ তদন্ত কমিটি
‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামে ওয়েবসাইট চালু, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ নামে দুটি স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ‘ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শন”- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এ তিন কার্যক্রম তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কী হচ্ছে ডাকসুতে, কর্মকাণ্ড ঘিরে বাড়ছে বিতর্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ঘিরে সাম্প্রতিক কয়েকটি কর্মকাণ্ড নিয়ে ক্যাম্পাসে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন, পরে সেগুলো ভাঙচুর ও ছিঁড়ে ফেলা, অনুমোদন ছাড়াই ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং শিক্ষকদের মূল্যায়নে পৃথক ওয়েবসাইট চালুর ঘটনাকে কেন্দ্র করে ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান মুখোমুখি হয়েছে।
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৫ হাজার
দেশের অর্থনীতিতে নানা ধরনের চাপ ও সংকট থাকলেও ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এ ধরনের অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজারের বেশি।
বিরোধীদলীয় নেতা ‘বল সামনে এলে বোঝা যাবে গোল করতে পারি কি না’
নিজের ফুটবল খেলার আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সুযোগ পেলে তিনিও মাঠে নেমে ফুটবল খেলতে পারেন। বল পায়ে পেলে গোল করতে পারবেন কি না, তা মাঠেই দেখা যাবে বলে মন্তব্য করেন তিনি।
মানুষের অধিকার নিশ্চিত করাই ন্যায়বিচার: মিয়া গোলাম পরওয়ার
সমাজের প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করাই ন্যায়বিচার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।।










