বস্তার ভিতরে শাকসবজি চাষ করা বাংলাদেশে কৃষিখাতের নতুন এক কৌশল। কৃষিখাতে এই কৌশল ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করছেন কৃষিবিদরা।
বাড়ির ছাদে বা উঠানে ড্রামে করে গাছ কিংবা সবজি লাগানোর পন্থা সবার জানা থাকলেও বস্তার ভিতরে চাষের বিষয়টি বেশির ভঅগ মানুষের কাছেই অজানা তাও যদি হয় আবার বানিজ্যিকভাবে।
বানিজ্যিকভাবে বস্তায় শাকসবজি চাষ করার সুবিধা রয়েছে নানা দিকে। প্রথমত যে বিষয়টি মাথায় রেখে বস্তায় শাকসবজি চাষ করবেন তা হল পানিতে যে স্থান ডুবে যায় সে স্থানে বস্তায় সবজি চাষ খুবই উপকারি।

পানিতে ডুবে যাওয়ার কারণে শাকসবজি নষ্ট হয়ে যায় তাই বস্তায় চাষ করলে গাছ ডুবে যাওয়ার আশঙ্কা থাকে না। এছাড়া কম জায়গায় বেশি গাছ লাগাতে পারবেন।
বস্তায় শাকসবজি চাষের আরেকটি সুবিধা হল, যেকোন সবজি চাষ করা হোক না কেনো তার জন্য মাটির নির্দিষ্ট গুনাগুন নিয়ন্ত্রের সুন্দর সুবিধা পাওয়া যায়। কারণ একেকটি সবজির জন্য আলাদা আলাদা ভাবে সার দিয়ে মাটি প্রস্তুত করে বস্তা তৈরী করা যায়।
যে ভাবে বস্তাটি তৈরী করবেন:
একটি বড় সিনথেটিক বস্তা বা ব্যাগে খোয়া ১ ফুট,লবন মুক্ত মাটি,ইউরিয়া সার,কেচো কম্পোস্ট এক সাথে মিশ্রিত করে ভরা হয়।এর পর সবজি রোপন করে প্রত্যহ এক কলস করে পানি ভাগ করে ৩ বস্তায় দিতে হয়।বস্তা গুলির সাথে মাঁচা করে দিলে অথবা বাস ঘরের সাথে রেখে দিলে নানা রকম শাকসবজি চাষ করতে পারবেন। 
বস্তা পদ্ধতিতে অতি সহজেই লাউ, মিষ্টিকুমড়া, চালকুমড়া, ঢ্যাঁড়স, বেগুন, এমনকি মরিচ, পেঁয়াজ, রসুন বা ধনেপাতার চাষ করা সম্ভব। বস্তা বা ব্যাগ পদ্ধতিতে সবজি চাষের সুবিধার হলো স্বল্প জায়গায় চাষ এর মাধ্যমে একটি কম সংখ্যক সদস্যের পরিবারের পারিবারিক প্রাথমিক পুষ্টির চাহিদা মেটানো যায়।
ইআর





