ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি৷ ফলে সোচিতে উইন্টার অলিম্পিকে ভারতের পতাকা উত্তোলনে আর বাধা রইল না৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ-এর মহাসচিব রাজীব মেহতা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন যে, মঙ্গলবার সকালে আইওসি নির্বাহী কমিটির বৈঠকেই এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়৷
২০১২ সালের ডিসেম্বরে আইওসি ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে৷ আইওসি দুর্নীতির অভিযোগ আছে ভারতের জাতীয় ক্রীড়া সংস্থার এমন কর্মকর্তাদের অপসারণের দাবি জানায় এবং নতুন নেতা নির্বাচনের শর্ত জুড়ে দেয়, যা চলতি সপ্তাহে সম্পন্ন হয়৷ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বিসিসিআই সভাপতি শ্রীনিবাসনের ছোটভাই এন রামচন্দ্রন৷ এরপরই নির্বাসন প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি৷
আইওসি জানিয়েছে, এই প্রথম অলিম্পিক গেমস চলাকালীন কোনো জাতীয় দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো এবং সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করা হল৷ গত ১৪ মাস ধরে এই নিষেধাজ্ঞার ফলে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় অ্যাথলিটদের জন্য ছিল না জাতীয় পতাকার ছত্রছায়া৷ ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় ও আইওসি-র লাগাতার চাপে অবশেষে গত রোববার দুর্নীতির অভিযোগে চার্জশিট থাকা সদস্যদের বাদ দিয়েই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়৷ নির্বাচিত হওয়ার পর রামাচন্দ্রন জানিয়েছিলেন, তার মূল লক্ষ্য সোচিতে চলা শীতকালীন অলিম্পিকে ভারতীয় পতাকা ফিরিয়ে আনা৷
আইওসি-র মুখপাত্র মার্ক এডামস জানিয়েছেন, ‘‘আমরা যেমন ভাবে চেয়েছিলাম সব ঠিকঠাক মতোই হয়েছে, তাই আমরা খুশি৷'' ভারতীয় অ্যাথলিট শিবা কেশাভান অবশ্য বলেছেন, ‘‘দুর্নীতির কারণে পুরো বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট হয়েছে, আমরা আমাদের পতাকা বহন করতে পারিনি৷ এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে?'' সূত্র: এপি, এএফপি, রয়টার্স
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আইওসি
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি৷ ফলে সোচিতে উইন্টার অলিম্পিকে ভারতের পতাকা উত্তোলনে আর বাধা রইল না
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকরের যুক্তিতে এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। সমালোচকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার ও সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ করা হচ্ছে।















