বুধবার লিগের পেছনের সারির দল এলচেকে ৪-০ গোলে হারিয়েছে করিম বেনজেমারা। একইসঙ্গে ক্লাবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। দুই পেনাল্টিতে পেছনে ফেলেছেন রিয়ালেরই সাবেক তারকা ফুটবলার রাউল গঞ্জালেসকে।
এদিন ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই রিয়ালকে প্রথম লিড এনে দেন অ্যাসেনসিও। এরপর ২৮তম মিনিটে বেনজেমার গোল অভিমুখে দেওয়া হেড প্রতিপক্ষের ডিফেন্ডার রোকোর হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেটি কাজে লাগিয়ে রিয়াল ক্যারিয়ারে লা লিগায় নিজের ২২৯তম গোলটি করেন বেনজেমা। একইসঙ্গে রাউলের করা ৫৫০ ম্যাচে ২২৮ গোলের মাইলফলক ছাড়িয়ে যান। রিয়ালের হয়ে সর্বোচ্চ ৩১১ গোল (২৯২ ম্যাচে) করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বেনজেমা। সেটিও আসে পেনাল্টি থেকে। এলচের ডি-বক্সে রদ্রিগো ডিফেন্ডাররা ফাউল করলে ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পায় রিয়াল। স্পট কিকে এবারও ভুল করেননি বেনজেমা। ম্যাচটি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেই বিরতিতে যায় অ্যানচেলত্তির শিষ্যরা।
লিগের তলানির দল এলচের বিপক্ষে দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫২ ও ৬১ মিনিটে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু বেনজেমার দুর্বল শট জাল খুঁজে পায়নি। তবে ৮০ মিনিটে কোনাকুনি শটে গোলবার খুঁজে নেন লুকা মদ্রিচ। এতে বড় জয়ে নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নসরা।
এই জয়ে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দুইয়ে। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৬। আগামী শনিবার ওসাসুনার বিপক্ষে পরবর্তী ম্যাচে নামবে রিয়াল।
এমআই
বেনজেমার রেকর্ডের ম্যাচে রিয়ালের বড় জয়
স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। বার্সেলোনার কাছে স্প্যানিশ লিগের শিরোপা হারানোর পর রিয়াল মাদ্রিদ খুব দ্রুতই কামব্যাক করেছে। ইনজুরি থেকে দলে ফেরা তারকাদের নৈপুণ্যে এরপর তারা ক্লাব বিশ্বকাপের পঞ্চম ট্রফিও জিতে নেয়। তাই গতরাতে লা লিগার ম্যাচেও তাদের জয়টা প্রত্যাশিতই ছিল।
বার্সেলোনাকে কি খোঁচা দিলেন ভিনিসিয়ুস?
এল ক্লাসিকোতে খেলা হয়নি ভিনিসিয়ুস জুনিয়রের। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন তিনি। গত ১০ অক্টোবর ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরার শাস্তি ভোগ করছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
বার্সা-রিয়াল মহারণ আজ, নজর এমবাপে-ইয়ামালের দ্বৈরথে
স্প্যানিশ ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই মানেই উত্তেজনা। সেই উত্তাপ ছড়াতে প্রস্তুত আরেকটি এল ক্লাসিকো। রোববার (২৫ অক্টোবর) ন্যু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে দুই দল। টানা জয়ে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার সামনে এবার বড় পরীক্ষা, আর জিতলে শীর্ষে থাকা কাতালানদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ রিয়াল মাদ্রিদের।
রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক গোলটি আসলে কে করেছেন?
১৬ বছরে আগে ঘটে যাওয়া দৃশ্যেরই যেন পুনর্মঞ্চায়ন হলো সৌদি প্রো লিগে! ২০১০ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেওয়া একটি ফ্রি-কিক পেপের পিঠে বা কাঁধে লেগে জালে জড়িয়েছিল। আনুষ্ঠানিকভাবে গোলটি পেপের নামে নথিভুক্ত হলেও, রিয়াল ও পেপে সেটি রোনালদোর গোল হিসেবেই দাবি করেন। তেমনই আরেকটি গোলে জড়াল রোনালদোর নাম!
চ্যাম্পিয়নস লিগে ইন্টারকে হারিয়ে শুভসূচনা রিয়ালের
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের নতুন মৌসুম শুরু হলো জয় দিয়ে। সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে ইউরোপসেরার লড়াইয়ে শুভসূচনা করেছে হোসে মরিনহোর দল। কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে স্বাগতিকদের জয় নিশ্চিত হলেও ম্যাচের শেষ দিকে ইন্টারের প্রবল চাপে পরীক্ষায় পড়তে হয়েছিল তাদের।
সেরা তরুণ ফুটবলারের দৌড়ে আবারও ইয়ামাল
সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি কোপা ট্রফির মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। পুরুষ বিভাগে টানা দুইবারের বিজয়ী লামিনে ইয়ামাল এবারও জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। বার্সেলোনার এই তরুণ তারকার সামনে এবার হ্যাটট্রিকের হাতছানি।
















