অবশেষে সব আলোচনা সমালোচনার সমাপ্তি টেনে ছয় বছর পর জাতীয় দলে ডাক পেলেন মোহাম্মদ আমির। যদিও আগের দিন পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হারুণ রশিদের বক্তব্যের ইঙ্গিত অনেকটা এ রকমই ছিল।

দলের অভিজ্ঞ অনেক ক্রিকেটারদের চেয়েও আমিরকে অনেক ভালো দাবী করেন এই নির্বাচক।

২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে দায়ে অভিযুক্ত হয়ে ৫ বছরের নিষেধাজ্ঞায় ছিলেন আমির। অবশেষে সেই শাস্তি কাটিয়ে শুভ সংবাদ পেলেন ২৩ বছর বয়সী এ পেসার।

নিউজিল্য্যান্ডের বিপক্ষে আসন্ন সফরে সীমিত ওভারের ম্যাচে জন্য দলে রাখা হয়েছে আমিরকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান দল।

অক্যলান্ডে ১৫ জানুয়ারির টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। ১৭ ও ২২ তারিখে বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। আর ওডিআই ম্যাচগুলো হবে যথাক্রমে ২৫, ২৮ ও ৩১ জানুয়ারি।

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের নির্বাচকরা আমিরকে দলে রেখেছেন। শহীদ আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক রাখা হয়েছে। আর ওয়ানডের জন্য দলপতির দায়িত্ব পালন করবেন আজহার আলী।

এমকে