নেদারল্যান্ডসের বোলিং তোপে বেশি দূর দৌঁড়াতে পারলো না জিম্বাবুয়ে। মাত্র ১১৭ রানেই থেমে যায় তাদের ইনিংস। এইদিন জিম্বাবুয়ের ব্যাটিং দেখে কে বলবে, এই দলটাই গত ম্যাচে বাংলাদেশকে প্রায় হারিয়েই দিয়েছিলো! কিংবা জিতেছে পাকিস্তানের বিপক্ষে। দলের ৯ ব্যাটসম্যানই পারেননি দুই অংকের ঘরে যেতে। সর্বোচ্চ ৪০ রান আসে সিকান্দার রাজার ব্যাটে।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে আরো একবার ব্যর্থ জিম্বাবুয়ের টপ অর্ডার। পাওয়ার প্লেতে মাত্র ২০ রানেই সাজঘরে ৩ ব্যাটার। ৫ বলে ১ করে ফিরেছেন মাধেভেরে, ১২ বলে ৩ রান এসেছে অধিনায়ক ক্রেইগ আরভিনের ব্যাটে। আর ১৬ বলে ৫ করেছেন রেজিস চাকাভা। এই যখন দলের অবস্থা তখন শেন উইলিয়ামসকে সাথে নিয়ে জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তুলেন সিকান্দার রাজা।
১২তম ওভারে দলীয় ৬৮ রানে উইলিয়ামস ফিরে গেলে ভাঙে ৪৮ রানের জুটি। শেন উইলিয়ামস করেন ২৩ বলে ২৮ রান। পরের ওভারে মাত্র ২ রামে ফিরেন মিল্টন শুম্বাও। দলে যখন এমন আসা যাওয়ার মিছিল, তখন ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন সিকান্দার রাজা। তবে ইনিংস বড় করতে পারেননি ফিরেন ২৪ বলে ব্যক্তিগত ৪০ রানে।
সিকান্দার রাজা ফেরার পরেই ওভারে ফিরেন রায়ান বার্লও। ৭ বলে মাত্র ৩ রান করেন এই অলরাউন্ডার। লুক জঙ্গিও দাঁড়াতে পারেননি, ফিরেছেন ৬ রানে। রিচার্ড এনগারাভার ব্যাটে আসে ৯ রান। চাতারা অপরাজিত থাকেন ৬ রানে।
পল ভ্যান মিকিরেন শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন ব্রেন্ডন গ্লোভার ও লোগান ভ্যান।
এবিএস





