একটি করে ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি কেউ। লড়াইয়ে টিকে থাকতে তাই জয়ের বিকল্প ভাবছে না ক্রোয়েশিয়া-ক্যামেরুন।

ক্রোয়েশিয়া আজ মাঠে নামবে তাদের পূর্ণ শক্তির দল নিয়ে। ইনজুরি কাটিয়ে দলে থাকছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মড্রিচ। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাকে পায়ের সমস্যার কারণে তুলে নেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছিল ক্যামেরুনের সঙ্গে পরবর্তী ম্যাচ বোধহয় দর্শক হয়ে দেখতে হবে তাকে। তবে সুখবর হলো তিনি দলে থাকছেন। মধ্যমাঠে তিনি শক্তি বাড়াবেন ইভান রেকিটিকের সঙ্গে।

স্ট্রাইকার মারিও ম্যানডুকির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও এ ম্যাচে খেলবেন তিনি। উদ্বোধনী ম্যাচ মিস করলেও ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন লেফট ব্যাক ড্যানিজেল প্রানজিক।

খেলার জন্য মুখিয়ে থাকা প্রানজিক বলেন, সাইডলাইনে বসে ম্যাচ দেখা সত্যি কষ্টকর। এটা আমাদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। জিত ছাড়া বিকল্প নেই। বায়ার্ন ফরোয়ার্ড ম্যানডুকিক ছাড়া ক্রোয়েশিয়া অন্য টিম। তার কোনো বিকল্প নেই।

অপরদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্ট্রাইকার স্যামুয়েল ইতোকে পাচ্ছে না আফ্রিকান ‘সুপার  ঈগল’ ক্যামেরুন। দলের অধিনায়ক সম্পর্কে কোচের বক্তব্য, আমরা খেলার ঠিক আগে ঠিক করব ইতো খেলবেন কিনা। এটা কোনো রহস্য নয়, এটা আমাদের অস্ট্রিয়ায় প্রস্তুতি শিবিরের সময়ের মতোই সমস্যা।

আমাদের কিছু পরিবর্তন প্রয়োজন। আমাদের আরও ভালোভাবে এই ম্যাচে পজিশন ঠিক করতে হবে। যোগ করেন তিনি।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই