এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছই পর্বে খেলতে এখন ঢাকায় তিনটি দেশের ফুটবল দল। এই টুর্নামেন্টের খেলাগুলো শুরু হবে শুক্রবার থেকে।
বাছাই পর্বে খেলতে ২০ মার্চ প্রথম দল হিসেবে ঢাকায় আসে উজবেকিস্তান। মঙ্গলবার ভারত ও বুধবার এসেছে সিরিয়া।
শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে সিরিয়ার বিপক্ষে। রোববার উজবেকিস্তান ও মঙ্গলবার ভারতের বিপক্ষে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি খেলবে স্বাগতিকরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সবগুলো ম্যাচই চ্যানেল নাইন সরাসরি সম্প্রচার করবে।
জেডআই





