টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বিদায় নেওয়া হংকং। শেষ ম্যাচে জয়ের প্রত্যাশায় টস জিতে মুশফিকদেরকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন হংকং অধিনায়ক অ্যাটকিনসন। ব্যাট হাতে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট হাতে প্রথমে ক্রিজে আসেন তামিম ইকবাল ও এনামুল হক। হংকং বোলার আফজাল তানভীরের প্রথম বলে কোনো রান নিতে পারেননি তামিম। কিন্তু দ্বিতীয় বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন এই ব্যাটসম্যান।