অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।
ধানমন্ডিতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, "আসন্ন বিশ্বকাপে অধিনায়ক থাকছেন মাশরাফিই। মাশরাফিকে বিশ্বকাপে অধিনায়ক না রাখার কোনো কারণ নেই। বিশ্বকাপের কথা মাথায় রেখেই জিম্বাবুয়ে সিরিজের আগে ওয়ানডে ও টেস্ট অধিনায়কত্ব আলাদা আলাদা করা হয়েছে।’
বিসিবি সভাপতি আরো বলেন, ‘যদি কোনো কারণে মাশরাফি দলে থাকতে না পারে কিংবা অধিনায়কত্ব করতে না পারে, তাহলে তার পরিবর্তে সাকিব আল হাসানই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’
জেডআই





