অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় ঠিক এক যুগ আগে, ২০০৫ সালে। দীর্ঘ ১২ বছরে টাইগাররা আর কখনও ক্রিকেটের সবচেয়ে সফল দলকে হারাতে পারে নি।
এবার এমন এক সময়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হল বাংলাদেশ, যখন তাদের সামনে জয় ছাড়া বিকল্প পথ নেই। কেনিংটন ওভালে চ্যাম্পিয়নস ট্রফির বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।
বাংলাদেশ দলে একটাই পরিবর্তন। মোসাদ্দেক হোসেনের জায়গায় একাদশে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
এমএনজে





