ত্রি-দেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩২১ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে সফরকারী শ্রীলঙ্কা দল।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই স্পিনার নাসির হোসেনকে তুলে মারতে গিয়ে বোল্ড হয়ে ফিরে যান লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২৮ রান। উপুল থারাঙ্গা ১২ ও কুশল মেন্ডিস ৮ রানে অপরাজিত আছেন।

এর আগে টসে জিতে ব্যটিংয়ে নেমে তামিম, সাকিব ও মুশফিকের ফিফটি ও সাব্বিরের ক্যামিওতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩২০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে তামিম ১০২ বলে ৮৪, সাকিব ৬৩ বলে ৬৭, মুশফিক ৫২ বলে ৬২, মাহমুদুল্লাহ ২৩ বলে ২৪ ও সাব্বির ১২ বলে ২৪ রান করেন।  

লঙ্কানদের হয়ে পেরেরা ৩টি ও প্রদীপ ২টি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবুল হাসান, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও সানজামুল ইসলাম।

শ্রীলংকা দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুসল জেনিথ পেরেরা, ধিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, রিনোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান, বানিদু হাসারাঙ্গা।

এমবি