প্রথমবারের মতো ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে খেলতে নেমে দারুণ বোলিং-ফিল্ডিং দেখাল সালমা খাতুনের বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছিল তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সালমা, ফাহিমা খাতুন ও খাদিজা তুল কুবরার দারুণ বোলিং নৈপুণ্যে তারা শেষ বলে ১১৫ রানে গুটিয়ে যায়।
চমক দেখানোর আশায় ফিল্ডিংয়ে নেমে দ্বিতীয় বলেই উইকেট পান অধিনায়ক। আরেক স্পিনার ফাহিমা তার পরপর দুই ওভারে দুটি উইকেট তুলে নেন। দুটি গুরুত্বপূর্ণ ক্যাচও ধরেন তিনি।
ইনিংসের দ্বিতীয় বলেই কাইসিয়া নাইটকে এলবিডব্লু করে সাজঘরে ফেরান সালমা। এরপর নিজের প্রথম দুই ওভারে শাকুয়ানা কুইন্টাইনকে বোল্ড ও কাইশোনা নাইটকে এলবিডব্লুতে আউট করেন ফাহিমা। ৩৩ রানের মধ্যে তিন উইকেট হারায় প্রথম ম্যাচে জয় পাওয়া উইন্ডিজরা।
মাঝে হতাশা ছিল রুমানা আহমেদের বলে কভারে দাঁড়িয়ে থাকা কাইশোনার ক্যাচটি ছেড়ে দেন সালমা। তবে দলীয় ৪৩ রানে অধিনায়ক মেরিসা আগুইলেইরাকে (৬) পান্না ঘোষের ক্যাচ বানান রুমানা আহমেদ।
খাদিজা তার দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে স্ট্যাসি অ্যান কিংকে (২০) ও দিয়েন্দ্রা ডটিনকে (৩৪) ফাহিমার ক্যাচ বানান। শেরামেইন ক্যাম্পবেলকে সাত রানে রান আউট করেন ফাহিমা।
নিজের শেষ ওভারে ট্রেমেন স্মার্টকে ফিরতি বলে ক্যাচ ধরে ফেরান সালমা। আর শেষ ওভারে কুবরা শেষ দুটি উইকেটি তুলে নেন। এর মধ্যে একটি অবশ্য রান আউট। অন্যটি লতা মন্ডল ক্যাচ ধরেন।
কুবরা সবচেয়ে বেশি তিন উইকেট নেন। দুটি পান সালমা ও ফাহিমা।
২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবসের দিন শুধুমাত্র মেয়েদের ম্যাচগুলোই হচ্ছে। নিজ দেশকে সমর্থন দিতে সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে দর্শক সংখ্যা উল্লেখ করার মতো ছিল না। তবে তবে বেলা তিনটা থেকে বাড়তে শুরু করেছে দর্শকদের আনাগোনা।
[b]বাংলাদেশ:[/b] রুমানা আহমেদ, লতা মন্ডল, খাদিজা তুল কোবরা, ফারজানা পিঙ্কি, সালমা খাতুন, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম।
[b]ওয়েস্ট ইন্ডিজ:[/b] শাকুয়ানা কুইন্টাইন, কাইসিয়া নাইট, শাকেরা সেলম্যান, দিয়েন্দ্রা ডটিন, কিশোনা নাইট, শ্যানেল ড্যালে, মেরিসা আগুইলেইরা, আনিসা মোহামেদ, স্ট্যাসি-অ্যান কিং, শেমাইন ক্যাম্পবেল ও ট্রেমেইন স্মার্ট।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
১১৫ রানে গুটিয়ে গেল ক্যারিবীয়দের ইনিংস
প্রথমবারের মতো ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে খেলতে নেমে দারুণ বোলিং-ফিল্ডিং দেখাল সালমা খাতুনের বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছিল তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সালমা
নাঈমের ফিফটিতে ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখিয়েছিল বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ৬ উইকেটে ৭৯ রান নিয়ে আলোকস্বল্পতায় আগেভাগে দিন শেষ করেছিল। চতুর্থ দিনে নামার আগে স্বীকৃত ব্যাটার জাকের আলির দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। তবে তিনি পারেননি, আট নম্বরে নামা নাঈম হাসানের ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজকে তারা ১৭০ রানের লক্ষ্য দিয়েছে।
আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬
মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু ক্যারিবীয় স্পিনে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। এক সময় মনে হচ্ছিলো হয়তো একশো রানের লিডও নিতে পারবে না টাইগাররা। তবে জাকের-নাঈমের ব্যাটে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ শিবির। ইতোমধ্যে লিড একশো ছাড়িয়েছে। এরপরই আলোকস্বল্পতায় বন্ধ হয়েছে খেলা।
ঢাকা টেস্টে ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ক্যারিবীয় অধিনায়ক রস্টন চেজের স্পিনে একের পর এক উইকেট হারিয়ে চরম চাপে পড়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিডসহ বাংলাদেশের ব্যবধান দাঁড়িয়েছে ৭২ রানে।
তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টের ঘোষিত স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এনেছেন নির্বাচকেরা। বিশ্রাম শেষে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। অতিরিক্ত ক্রিকেটার থেকে মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। বাদ পড়েছেন সৌম্য সরকার ও খালেদ আহমেদ। তবে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা নাহিদ রানার জায়গা হয়নি দলে।
হোপের সেঞ্চুরিতে রেকর্ড রানতাড়ায় ভারতকে হারাল ক্যারিবীয়রা
কয়েকদিন আগে ১৬২ রানের অপরাজিত ইনিংসে ওয়ানডেতে ভারতের সাড়ে তিনশ রান তাড়ায় জয়ের নায়ক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। আগের ম্যাচেও ছিল সেঞ্চুরি। এবার ফরম্যাট বদলে টি-টোয়েন্টিতেও হোপ খেললেন শতরানের ইনিংস। যাতে ভর করে ক্যারিবীয়রা আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য (২৫০) তাড়া করে ভারতকে হারিয়েছে।












