বিশ্ব একাদশের হয়ে খেলবেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে বিশ্ব একাদশ মুখোমুখি হবে। খেলবে একটি টি-২০ সিরিজ।

সেই টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পাচ্ছে। এরই মধ্যে ১৪ সদস্যের দলও ঘোষণা করেছে আইসিসি।

এই দলে তামিম ছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হাশিম আমলা, ড্যারেন স্যামি ও থিসারা পেরেরা। আছেন ইংলিশ সাবেক অধিনায়ক পল কলিংউডও।

১৪ সদস্যের এই দলের নেতৃত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। ১২, ১৩ এবং ১৫ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ তিনটি।

পাকিস্তান এই সিরিজের নাম দিয়েছে ইনডিপেনডেন্স কাপ। এই সিরিজ দিয়েই দীর্ঘদিন পর পাকিস্তানের ক্রিকেট আলোর মুখ দেখছে।

বিশ্ব একাদশ:  হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি।

এমবি