বিজয়ের মাসে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ। রোববার আইএইচএফ ট্রফি হ্যান্ডবলেরমহিলা বিভাগে ফাইনাল ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৩৪-২২ গোলে হারিয়েছে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল।

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) ব্যবস্থাপনায় এবং পাকিস্তান হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে এই টুর্নামেন্টে মহিলা বিভাগে ৬টি দল অংশগ্রহণ করেছিল।

আফগানিস্তান, নেপাল, ভারত, ইয়েমেন ও পাকিস্তানের মতো দলগুলোকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।

জেডআই