গল টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে ২৪ ওভারে শ্রীলঙ্কার ২ উইকেট হারিয়ে ৬১ রানে নতুন সেশন শুরু করে ।
দিনের শুরুতেই টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খোলশে আবদ্ধ থাকে লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা ও কারুনারত্নে। সকালেই শুভাসিশ রায়ের দারুণ এক ইনসুইঙ্গারে ৪ রানে বোল্ড হন থারাঙ্গা।
এরপর সুভাশিষের আরেকটি বলে স্টাম্প উড়ে গিয়েছিল কারুনারত্নের। কিন্তু নো বল হওয়ায় তিনি বেঁচে যান। এরপর শুরুর ধাক্কা সামলে উঠতে চেষ্টা করেন কারুনারত্নে ও কুশাল মেন্ডিস। ৪৫ রানের জুটি গড়ে তোলেন দুজনে। এরপর লাঞ্চের খানিক আগে মেহেদী হাসান মিরানের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৩০ রানে ফিরে যান কারুনারাত্নে।
এর আগে মঙ্গলবার সকালে গলেতে প্রথম টেস্টের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান দলপতি রঙ্গনা হেরাথ।
সর্বশেষ টেস্ট থেকে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। লিটন, সুভাশিষ ও মোস্তাফিজ দলে ঢুকেছেন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ৩৭ ওভারে ৮৬/২
নাজিব





