২০১৫ ক্রিকেট বিশ্বকাপের লক্ষ্যে শনিবার অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত ন’টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমানে উঠবে মাশরাফিরা।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য এ বিশ্বকাপ আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে। একাদশতম ক্রিকেট বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

বিশ্বকাপে ‘এ’গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্কটল্যান্ড।

জেডআই