ওপেনার আজহার আলীর ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে রানের পাহাড় গড়ছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৪২ রান।
বৃহস্পতিবার নিরপেক্ষ ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক।
ব্যাট করতে নেমে আজহার এবং সামি আসলামের ওপেনিং জুটিতে ২১৫ রান আসে। জুটি ভাঙেন ক্যারিবীয় স্পিনার রোস্টন চেজ। সামিকে ৯০ রানে বোল্ড করেন তিনি।
সামি ফিরে গেলেও নিজের শতক তুলে নেন আজহার। ২৭৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে পাকিস্তান।
শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করা আজহার আসাদ শফিককে সঙ্গে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন। শফিক ৬৭ রানে ফিরে গেলেও নিজের ডাবল সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক।
১৯৯২ সালের পর এই প্রথম পাকিস্তানের কোনো ওপেনার প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি তুলে নিলেন।
জারিফ





