ফ্রান্সের শীর্ষ ফুটবল লিগ- লিগ ওয়ানের উদ্বোধনী ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।

এই শুক্রবারে ম্যাচটি হওয়ার কথা ছিল, খবর বিবিসি।

এখন এই খেলা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ১৬ অথবা ১৭ তারিখে।

ফরাসী ফুটবল ক্লাব ওলাম্পিক দা মার্সাই-এর চারজন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর উদ্বোধনী ম্যাচটি স্থগিত করা হলো।

সান্ট এতিয়ান ক্লাবের সঙ্গে এই ম্যাচ হওয়ার কথা ছিল।