উয়েফা ইউরোপা লিগের প্লে অফের প্রথম লেগে জয় পেয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও আউবামেইয়াংয়ের জোড়া গোলে নরওয়ের ওড বালক্লুবকে ৪-৩ গোলে হারিয়েছে বরুসিয়া।

নিজেদের মাঠে খেলার দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পেয়েছে ওড। জালে বল জড়িয়েছেন স্যামুয়েলসেন। ২০ মিনিটে ব্যবধান ২-০ তে উন্নীত করেছেন নর্ডকেভেলে। ২ মিনিট পর স্বাগতিকদের হয়ে তৃতীয় গোলটি করেছেন রুড।

ম্যাচের শুরুতে তিন গোল হজমের পরও গতি হারায়নি বরুসিয়া। বরং পিছিয়ে পড়ে আরও ভাল খেলেছে তারা। ৩৪ মিনিটে গোল ব্যবধান কমিয়েছেন সফরকারী দলের খেলোয়াড় আউবামেইয়াং। প্রথমার্ধে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বরুসিয়া।

মধ্যবিরতির পর সফরকারীদের বিপক্ষে পেরে উঠেনি স্বাগতিকরা। ৪৭ মিনিটে কাগাওয়া ও ৭৬ মিনিটে আউবামেইয়াংয়ের গোলে সমতায় ফিরেছে বরুসিয়া। আর শেষ দিকে এমখিটারিয়ানের গোলে (৮৫ মিনিট) জয় নিয়ে মাঠ ছেড়েছে জার্মান ক্লাবটি।

জেডআই