চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। ব্যাট করছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভার শেষে বিনা উইকেটে ৩১ রান। তামিম ১৩ ও ইমরুল ১৬ রানে ব্যাট করছেন। সফরকারীদের চেয়ে বাংলাদেশ পিছিয়ে রয়েছে ২২৪ রানে।

এর আগে প্রথম দিনে ২৪৮ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান চারটি উইকেট নেন। এ ছাড়া জুবায়ের হোসেন লিখন ৩টি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে একামাত্র তেম্বা বাভুমা অর্ধশতকের দেখা পান (৫৪ রান)। এ ছাড়া ডু প্লেসিস ৪৮ ও এলগার ৪৭ রান করেন।

কেএইচ