ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে এসে কলিন ডি গ্র্যান্ডহোমের বোলিং তোপের মুখে পড়ে র্যাংকিংয়ের দুইয়ে থাকা পাকিস্তান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
আর এটি ছিল টেস্ট অধিনায়ক হিসেবে মিসবাহ উল হকের ৫০তম ম্যাচ। প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে এমন কৃতিত্ব দেখালেন মিসবাহ। মাইলফলকের ম্যাচে সর্বোচ্চ ৩১ রান আসে তার ব্যাট থেকেই।
টেস্টে এটি ছিল পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন স্কোর নিউজিল্যান্ডের মাটিতে। এর আগে হ্যামিল্টনে ২০০০-০১ সালে একই ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ১০৪ ও ১১৮ রানে অলআউট হয়েছিল দক্ষিণ এশিয়ার ক্রিকেট পরাশক্তিরা।
এমএনজে





