চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ায় এদিন একটি বলও মাঠে গড়াতে পারেনি। ফলে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের স্কোর বিনা উইকেটে ৬১ রান। আর ১‌৭ রানের লিড বাংলাদেশের।

বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেআলো স্বল্পতা দেখা দেয়ার আগে ২১.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান সংগ্রহ করে তারা।স্টিয়ান ফন জিল ৩৩ রান ও ডিন এলগার ২৮ রান নিয়ে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর: (চতুর্থ দিন শেষে)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২৪৮; বাভুমা ৫৪, ডুপ্লেসিস ৪৮

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩২৬; মাহমুদুল্লাহ ৬৭, তামিম ৫৭, লিটন ৫০

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৬১/০

জেডআই