বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক ভাইস-প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারের বিরুদ্ধে সংস্থার তহবিল তসরুপের অভিযোগ তদন্তে কাজ শুরু করেছে মার্কিন গোয়েন্দারা।
২০১০ সালে হাইতিতে ভয়ংকর ভূমিকম্পের কয়েক মাস পর ওয়ার্নার দেশটি সফরে যান এবং সাতশ’ পঞ্চাশ হাজার ডলারের একটি তহবিল গঠন করেন।
এরপর ওয়ার্নার সেই তহবিলের অর্থ নিজের ব্যক্তিগত ব্যাংক এ্যাকাউন্টে স্থানান্তর করেছেন বলে জানাচ্ছে তদন্ত কর্মকর্তারা।
তবে, নিজের বিরুদ্ধে আনিত সকল অভিযোগকে অস্বীকার করেছেন ওয়ার্নার।
এর আগে ২০১৮ ও ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের দুই আয়োজক দুই দেশ যথাক্রমে রাশিয়া ও কাতারকে বেছে নেয়ার ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সূত্র: বিবিসি
এআর
খেলা
ফিফার সাবেক সহ-সভাপতির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক ভাইস-প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারের বিরুদ্ধে সংস্থার তহবিল তসরুপের অভিযোগ তদন্তে কাজ শুরু করেছে মার্কিন গোয়েন্দারা।