নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আহমেদ শেহজাদের পর সেঞ্চুরি করেছেন ইউনিস খান ও মিজবাহ উল হক। তাদের ব্যাটে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। দ্বিতীয় দিনে কিউইরা ১৫ রান সংগ্রহ করলেও এখনও ৫৫১ রানে এগিয়ে আছে পাকরা।

সোমবার টেস্টের দ্বিতীয় দিনে ২৬৯ রান নিয়ে খেলা শুরু করে পকিস্তান। এদিনও তাদেরকে পরাস্ত করতে পারেনি নিউজিল্যান্ডের বোলাররা। শেষ পর্যন্ত তিন উইকেটের বিনিময় ৫৬৬ রান সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে মিজবাহরা।

আগের দিনের মতো এদিন বল হাতে একেবারেই ব্যর্থ ছিল কিউই বোলাররা। সেই সুবাদে ১২৬ রান নিয়ে খেলা শুরু করা আহমেদ শেহজাদ ক্যারিয়ার সেরা স্কোর ১৭৬ রান করেন। কিন্তু কোরি অ্যান্ডারসনের বলে ফিরাতে গিয়ে হিট আউট হন তিনি।

আগের দিনের ৪৬ রান নিয়ে ক্রিজে আসা আযহার আলীও দুর্দান্ত খেলেছেন। হাফ-সেঞ্চুরি পার করে এগিয়ে যান সেঞ্চুরির দিকে। কিন্তু ৮৭ রান করে ইশ সোধির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তবে আবার ব্যাটিংয়ে জাদু দেখালেন ইউনিস। সমান তালে এগিয়ে চলেছিলেন মিজবাহ। অবশেষে উভয়ই সেঞ্চুরি পূর্ণ করে ইনিংস ঘোষণা করেন। ১০০ রান নিয়ে ইউনিস ও ১০২ রান নিয়ে মিজবাহ অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে এদিন উইকেট না হরিয়ে ১৫ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। তৃতীয় দিনে টম লাথাম ৫ ও ব্রেন্ডন ম্যাককালাম ৯ রান নিয়ে মাঠে নামবেন।

জেডআই