টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর বিপদের পর দারুণ ব্যাট করছেন ওপেনার তামিম ইকবাল এবং ওয়ান ডাউনে নামা সাব্বির রহমান।
দুই হার্ডহিটার ব্যাটসম্যান শুরুতে থিতু হওয়ার চেষ্টা করলেও সময়ের সাথে সাথে হাত খুলতে শুরু করেছেন। দুজনের জুটি ৫০ অতিক্রম করেছে। ৩৯ বলে ৫ বাউন্ডারিতে ৩২ রান নিয়ে ব্যাট করছেন তামিম ইকবাল এবং ২৬ বলে ৭ বাউন্ডারিতে ৩৫ রানে ব্যাট করছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৮৬।
এর আগে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। টেস্টে দারুণ ব্যাটিং করে অটোম্যাটিক চয়েজ হিসেবে ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন সৌম্য সরকার। তাও আবার নিজের পছন্দের ওপেনিং পজিশনে।
কিন্তু ডাম্বুলায় শুরু থেকেই তিনি অস্বস্তিতে ভুগছিলেন বলে মনে হচ্ছিল। শেষ পর্যন্ত ১৩ বলে ২ বাউন্ডারিতে ১০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। সুরঙ্গা লাকমলের বলে দারুণ ক্যাচ নিলেন উইকেটকিপার দিনেশ চান্দিমাল।
এমবি





